মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বকশীগঞ্জে যুব সমাজের মানবিক উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৫ এপ্রিল ২০২৬, শনিবার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

তালুকপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। স্থানীয় বাসিন্দারা এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতা করেন।

কর্মসূচির সার্বিক অর্থায়নে সহযোগিতা করেন সমাজসেবক আশরাফুল ইসলাম বিকট। তিনি ইতোমধ্যে বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন। স্থানীয় সচেতন মহল তার এ মানবিক উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।

দৈনিক সকালের বার্তার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আরমানের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি সম্পর্কে আয়োজকরা জানান, এ অঞ্চলের অনেক মানুষ এখনও স্বাস্থ্য বিষয়ে তেমন সচেতন নন। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে নিজের রক্তের গ্রুপ জানার গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিকে, কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেন স্বপ্নছায়া স্বেচ্ছায় রক্তদান সংগঠন, বকশীগঞ্জ, জামালপুর-এর প্রতিষ্ঠাতা পরিচালক এনামুল হক ও তার সহযোগীরা। তারা নিঃস্বার্থভাবে দিনব্যাপী শ্রম দিয়ে কর্মসূচি সফল করেন। এলাকাবাসী তাদের এ আন্তরিক প্রচেষ্টারও ভূয়সী প্রশংসা করেছেন।

স্থানীয়রা জানান, এ ধরনের জনসেবামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন