ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

৮৫ হাজার টাকা ও স্মার্টফোন নিয়ে স্ত্রী উধাও, আশুলিয়ায় অভিযোগ দায়ের

সোলায়মান, নিজস্ব প্রতিনিধি ঢাকা:

আশুলিয়ায় স্বামীর বাসা থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোঃ সোহাগ হোসেন আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমার উপজেলার বাসিন্দা সোহাগ হোসেন ২০২০ সালে পারিবারিকভাবে জেসমিন আক্তারকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম সোহাগী এবং বয়স বর্তমানে চার বছর। বর্তমানে তারা আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সোহাগ পেশায় অটোরিকশা চালক এবং তার স্ত্রী স্থানীয় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।

সোহাগ হোসেন অভিযোগে উল্লেখ করেন, বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। তার দাবি, স্ত্রী জেসমিন আক্তার তার কথার অবাধ্য হয়ে চলাফেরা করতেন এবং বিভিন্ন সময় অন্য ব্যক্তির সঙ্গে মোবাইলে আপত্তিকর কথাবার্তা বলতেন। এ নিয়ে প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে সোহাগের অনুপস্থিতিতে তার স্ত্রী বাসা থেকে নগদ ৮৫ হাজার টাকা এবং প্রায় ২১ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন নিয়ে চলে যান। পরে তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, তার স্ত্রী এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে স্ত্রীর বাবা-মাকেও জানানো হলেও তারা কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ করেন সোহাগ।

সোহাগ গণমাধ্যমকে বলেন, “আমাদের মেয়ে সোহাগী তার মায়ের জন্য সবসময় কান্না করছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না।”

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আবেদন জানিয়েছেন ভুক্তভোগী। পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন