ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

মিরসরাইয়ে সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যেগে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মো: নুর নবী রাসেল,মিরসরাই:

‎মিরসরাইয়ে সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যেগে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল শনিবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার হোটেল পার্কইন এই সভার আয়োজন করা হয়েছে।

‎উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে, নন্দিত টেলিভিশন চেয়ারম্যান জনাব, আলহাজ্ব শামসুদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,

‎সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি,বিশিষ্ট সাংবাদিক নেতা জনাব, শিব্বির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, জনাব, ডা: জসিম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক, আলহাজ্ব মাওলানা হাফেজ মিয়াজী।

‎এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মো: ওলি উল্যাহ নিজামী, এটিেন নিউজ, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, দৈনিক ডেসটিনি ও জোনাকী টিভি, এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলের মিরসরাই ও সীতাকুণ্ডের সাংবাদিকবৃন্দ।

‎এই সময় অতিথিরা বলেন, সাংবাদিকদের কল্যানে আমরা কাজ করে যাবো কোন সাংবাদিক পারিবারিক কিংবা প্রশাসনিক কোন ধরণের সমস্যার সম্মুখীন হলে সকলে এগিয়ে এসে তা সমস্যার সমাধান করা হবে৷

‎এ সময় বক্তারা আরো বলেন, আজ সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার যে ২০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে আমরা এই কমিটির অনুমোদন দিলাম তাদের উত্তর সাফল্য কামনা করি এবং সর্বদা সকলের পাশে থাকবেন।

‎উক্ত সভার সভাপতিত্ব করেন,  সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি জনাব, ওলি উল্যাহ নিজামী এবং সঞ্চলনায় করেন, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব,মো: মিজানুর রহমান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন