মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বগুড়া সদরে এইচবিবি রাস্তার উদ্বোধন করলেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা

মোঃ সজীব হোসেন গাবতলী উপজেলা প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের দিঘলকান্দি এলাকায় নবনির্মিত এইচবিবি (হেরিং বোন বন্ড) রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রাস্তার উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা।
​উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। দিঘলকান্দিবাসীর দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট লাঘবে এই এইচবিবি রাস্তাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে আগামীতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
​উদ্বোধনী অনুষ্ঠানে লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠান শেষে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন