ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার: পিকআপ জব্দ

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল ২০২৬) ভোর ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
অভিযানকালে উপজেলার ৩নং চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের ৮নং ওয়ার্ডে একটি ব্রিজ সংলগ্ন কাঁচা রাস্তা থেকে অজ্ঞাতনামা পিকআপ চালক ও তার সহযোগীদের ফেলে যাওয়া ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি সাদা রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাদক বহনকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা (নং-২১, তারিখ ২৫/০৪/২০২৬) রুজু করা হয়েছে। পুলিশ জানায়, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন