মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মাগুরার শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর ৩য় দিনে হত দরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ  

জিল্লুর রহমান সাগর  মাগুরা প্রতিনিধিঃ
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে ৭দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর ৩য় দিনে পুষ্টি খাতে সরকারের গৃহীত কার্যক্রম,অর্জন,চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস রুমে এ বিষয়ে আলোচনা করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল ইয়াসিন শুভ নিলয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, ক্যাশিয়ার শিকদার মাসুম বিল্লাহ, পরিসংখ্যানবিদ শামীম আল-রশিদ, ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী,সাংবাদিক ও হতদরিদ্র মানুষ। পরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতদরিদ্রদের ১০ জনের হাতে পুষ্টিসমৃদ্ধ বিভিন্ন রকমের ৫ কেজি চাউল,১ কেজি ডাউল,১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি,৫০০ গ্রামের তরলকৃত দুধ, আধা কেজি টমেটো, ১ হালি কাঁচ কলা, আধা কেজি পেয়ারা ও ১ কেজি লবনসহ একটি ফুড বাস্কেট তুলে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন