মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দুল্লাপুরে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, দুর্ভোগে জনজীবন

মোঃ ইউনুস আলী,  স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত লোডশেডিং করা হচ্ছে। এ বিষয়ে মিরপুর বিদ্যুৎ কেন্দ্রের ইনচার্জ জানান, “এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর এক ঘণ্টা লোডশেডিং থাকবে”—এমন একটি রুটিন অনুযায়ী বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে।
এদিকে, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও শিক্ষার্থীরা। প্রচণ্ড গরমে ছোট ছোট বাচ্চারা ঠিকমতো ঘুমাতে পারছে না। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায়ও মারাত্মক ব্যাঘাত ঘটছে।
বিশেষ করে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে বিদ্যুৎ সমস্যার কারণে তারা চরম সংকটে পড়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা।
এলাকাবাসী দ্রুত লোডশেডিং সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দীর্ঘস্থায়ী এই সমস্যা অব্যাহত থাকলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন