মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাড়া বাসা থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার

মোঃ দুলাল সরকার গজারিয়ায় মুন্সিগঞ্জ:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাড়া বাসা থেকে আব্দুল মালেক (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিমকান্দি এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক ঠাকুরগাঁও সদর উপজেলার শাহপাড়া এলাকার মৃত এক্কাবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্প কারখানায় ফিল্টার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরে প্রবেশ করে শয়নকক্ষ থেকে আব্দুল মালেকের নিথর দেহ উদ্ধার করে। এ সময় তার মুখ দিয়ে লালা ঝরছিল বলে জানান উদ্ধারকারীরা।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ফিরোজ মিয়া জানান, ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক অথবা বিষপানে আত্মহত্যার ঘটনা হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন