মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মুন্সিগঞ্জে পোটলায় পোটলায় গাঁজাসহ সত্তোরোর্ধ্ব বৃদ্ধ আটক

মোঃ দুলাল সরকার গজারিয়ায়  মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেম আলী (৭১) নামে এক বৃদ্ধকে আটক করেছে মুন্সিগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।
আটক হাতেম আলী সরকারপাড়া এলাকার মৃত হানিফ দেওয়ানের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে’র নেতৃত্বে এসআই শিপন আলী শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় হাতেম আলীর কাছ থেকে একাধিক পোটলায় রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাতেম আলীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় পূর্বে ৭টি মাদক মামলাসহ বিভিন্ন অপরাধে আরও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন