মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নীলফামারীর জলঢাকায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

বিধান চন্দ্র রায়, নীলফামারী প্রতিনিধি

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। তিনি বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা। তিনি জানান, ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে এবং পুষ্টি বিষয়ক ১১টি বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ে পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান ও প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ নাজমুল আলম, মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মনির, ডা. আব্দুর সবুর (এমওডিসি), আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, ডা. হাবিবুর রহমান (এমও), মেডিকেল টেকনোলজিস্ট রাশেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা।

পরে সভায় প্রজেক্টরের মাধ্যমে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে পুষ্টি বিষয়ক আলোচনা উপস্থাপন করা হয়। এসময় বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবার নিশ্চিত করা এবং পুষ্টিহীনতা দূরীকরণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন