ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভাধীন উত্তর জগথা লাচ্ছি ব্রিজ সংলগ্ন এলাকায় ভবন নির্মাণে ইমারত বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মতিয়র রহমান মাস্টার প্রতিবেশী ডা. নজরুল ইসলামের বিরুদ্ধে পীরগঞ্জ পৌরসভায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভার ০৮ নং ওয়ার্ডের উত্তর জগথা লাচ্ছি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি প্লট ক্রয় করে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন মো. মতিয়র রহমান মাস্টার। অভিযোগ উঠেছে, তার প্লট সংলগ্ন ডা. নজরুল ইসলাম বহুতল ভবন নির্মাণ করছেন কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে। ভুক্তভোগীর দাবি, সীমানা প্রাচীর ও ভবনের নির্ধারিত দূরত্ব বজায় না রেখে তার প্লটের গা-ঘেঁষে ডা. নজরুল ইসলামের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
মো. মতিয়র রহমান মাস্টার বলেন, “নির্মাণ কাজে বাধা দিতে গেলে ডা. নজরুল ইসলাম কোনো গুরুত্বই দিচ্ছেন না। আইন অমান্য করেই তিনি কাজ অব্যাহত রেখেছেন। নিরুপায় হয়ে আমি গত ১৬ মার্চ ২০২৬ তারিখে পীরগঞ্জ পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত এক মাসের বেশি সময় পার হয়ে গেলেও এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো সমাধান পাইনি।”
এদিকে পৌর এলাকায় এমন অনিয়ন্ত্রিত ভবন নির্মাণের ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মতে, যথাযথ তদারকির অভাবে অনেক ক্ষেত্রে প্রভাবশালীরা নকশার বাইরে গিয়ে নির্মাণ কাজ পরিচালনা করছেন, যা ভবিষ্যতে ঝুঁকির কারণ হতে পারে।
ভুক্তভোগী মতিয়র রহমান মাস্টার এই বিষয়ে দ্রুত প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।