মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

সাকিব হাসান নাইম , ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্রি-ধান ৮৮ জাতের ধান কর্তন এবং পতিত জমিতে তাল ও সজিনা ডাঁটার চারা রোপণের উদ্বোধন করেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন, এমপি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ওসমানপুর হিলিমোড় এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঘোড়াঘাট, দিনাজপুর আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কর্তন এবং তাল ও সজিনা ডাঁটার চারা রোপণের উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জাহিদ হোসেন বলেন, উন্নত জাতের ধান চাষের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। এছাড়া তিনি পরিবেশ রক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন সহ উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, পৌরসভা ব্লকে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেবেকা সুলতানা, কৃষক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান বলেন, “ব্রি-ধান ৮৮ একটি উচ্চফলনশীল জাত। সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা ভালো ফলন পেতে পারেন। এ বছর ঘোড়াঘাট উপজেলায় প্রায় ৯ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় অন্তত ভালো ফলন হয়েছে। কৃষকরা অনেক খুশি। এখন আবহাওয়া ভালো থাকলে কৃষকরা সুন্দরভাবে ফসল ঘরে তুলতে পারবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন