মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

কুমিল্লা-ঢাকা রুটে বাস ভাড়া নির্ধারণ

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা-ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা এবং জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

গতকাল শুক্রবার সকাল থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জেলা সড়ক পরিবহণ মালিক সমিতি এক জরুরি সভায় নতুন ভাড়া নির্ধারণ করা হয়।

এর আগে এই রুটে নন-এসি বাসের ভাড়া ছিল ২৫০ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের এখন থেকে অতিরিক্ত ১০ টাকা বেশি ভাড়া পরিশোধ করতে হবে।

হঠাৎ ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মালিক সমিতি জানায়, তেলের মূল্য বৃদ্ধির ফলে সরকারের নির্দেশনা অনুযায়ী ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, আমরা সরকারি নির্দেশনার বাইরে এক টাকাও বেশি নেব না। তেলের দাম বৃদ্ধির কারণে সরকারি যে নির্দেশনা অনুযায়ী কুমিল্লা থেকে ঢাকা সড়কে আমরা প্রতি যাত্রী থেকে দশ টাকা ভাড়া বৃদ্ধি করেছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন