মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজারে মাটি উত্তোলনের অপরাধে ৭ দিনের কারাদণ্ড, ৩টি মেশিন জব্দ

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে ৩টি ড্রেজার মেশিন এবং অপসারণ করা হয়েছে প্রায় ৫০০ ফুট পাইপ।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুর বিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন জব্দ এবং পাইপ অপসারণ করা হয়। পাশাপাশি ড্রেজার পরিচালনার দায়ে এক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন