মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড চালু, কার্ড ছাড়া মিলবে না তেল

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) হতে কার্ড ছাড়া মিলবে না জ¦ালানি তেল। যানবাহনে জ¦ালানি তেল সরবরাহে শৃংখলা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা ফুয়েল কার্ড যাচাই-বিতরণ কমিটির আহবায়ক লোকমান আলম, উপজেলা প্রকৌশলী ও সদস্য মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদস্য লতিফুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমান প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ফুয়েল কার্ডের জন্য আবেদন পত্র যাচাই বাছাই শেষে প্রথম দিনে (বৃহস্পতিবার) ২৮০ জনের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। ফুয়েল কার্ড যাচাই ও বিতরণে উপজেলা প্রশাসন হতে একটি কমিটি করা হয়েছে। এ কমিটি কর্তৃক আবেদনপত্র যাচাই শেষে কার্ড বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়নবাসী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ও চাকুরীজীবিগণকে পল্লী উন্নয়ন অফিস হতে কার্ড বিতরণ করা হচ্ছে। আবেদনকারীদের চাহিদা ও পেশার ভিত্তিতে প্রতিটি কার্ডে তেলের বরাদ্দ উল্লেখ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, ফিলিং ষ্টেশনে শৃংখলা ফিরিয়ে আনতে ও জ¦ালানি তেল মজুদ রোধে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) হতে ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ করা হবে না। আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে তেল সরবরাহ কার্যক্রম পরিচালনা হবে বলেও প্রশাসনের এ কর্মকর্তা জানান। কার্ড বিতরণ চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন