মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে তৈরি পোশাক শিল্পে ভয়াবহ উৎপাদন বিপর্যয় দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিদেশি ক্রেতারা বাংলাদেশে ক্রয়াদেশ (অর্ডার) দিতে ভয় পাচ্ছেন এবং অনেক অর্ডার পার্শ্ববর্তী দেশ ভারতে সরিয়ে নিচ্ছেন। ফলে দেশের প্রধান রপ্তানি খাতটি এখন অস্তিত্ব সংকটের মুখে পড়েছে।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ী নেতারা এসব আশঙ্কার কথা জানান। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সভাপতিত্বে এই আলোচনা সভায় ঢাকা, বাংলাদেশ, সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জ চেম্বারের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, “গ্যাস-বিদ্যুতের অভাবে কারখানায় উৎপাদন মারাত্মকভাবে কমছে। গত আট মাস ধরে পোশাক রপ্তানিতে টানা নেতিবাচক প্রভাব পড়ছে।” তিনি আরও জানান, বিশেষ করে গাজীপুর শিল্পাঞ্চলে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে, যার ফলে জেনারেটর চালানোও অসম্ভব হয়ে পড়েছে।
ব্যবসায়ীরা জানান, জুলাই-আগস্ট মৌসুমের জন্য যে পরিমাণ ক্রয়াদেশ আসার কথা ছিল, তা আশঙ্কাজনক হারে কমে গেছে। জ্বালানি সংকটের খবর আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ায় ক্রেতারা সময়মতো পণ্য পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।
বর্তমান সংকট কাটিয়ে উঠতে এবং উৎপাদন খরচ কমাতে ব্যবসায়ীরা আসন্ন বাজেটে কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন:
উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে করমুক্ত আয়ের সীমা বর্তমান স্তর থেকে বাড়িয়ে ৫ লাখ টাকায় উন্নীত করা।
শিল্পের সক্ষমতা বাড়াতে করপোরেট করের হার কমানো।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলারসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর সব ধরনের শুল্ক ও করছাড় সুবিধা প্রদান।
ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, “নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকার সব সময় ইতিবাচক। আগেও এই খাতে করছাড় দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা নিশ্চিত করা হবে।”
ব্যবসায়ী নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত গ্যাস-বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক না হলে এবং বাজেটে শিল্পবান্ধব নীতি গ্রহণ করা না হলে তৈরি পোশাক খাত বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।