মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কুমিল্লার বাঙ্গরায় মাদক মামলার সাজাপ্রাপ্তসহ দুই আসামি গ্রেপ্তার

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ পৃথক অভিযানে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি এবং নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় গ্রামের মালু মিয়ার ছেলে আলাউদ্দিন এবং খোষঘর গ্রামের মোঃ সাফায়েত হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার এসআই মোঃ মতিউর রহমান ও এএসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেন। আলাউদ্দিন মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং সাফায়েত হোসেন নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন