ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

অধিকার ও সংস্কারের লক্ষ্যে বেরোবিতে ‘SARR–BRUR’ এর যাত্রা শুরু, নেতৃত্বে সেলিম-মিনার

পারভেজ হাসান ,নিজস্ব প্রতিবেদক ( বেরোবি )
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের শিক্ষার্থীদের গুণগত শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, শিক্ষাবান্ধব পরিবেশ ও অধিকার নিশ্চিতের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘Student Alliance for Reform and Rights (SARR–BRUR)’। বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে ৩৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. সাইদুল ইসলাম সেলিম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. মিজানুর ইসলাম মিনার। কমিটিতে মুখপাত্র হিসেবে রয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহরিয়ার সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে নাঈম শেখ এবং সহ-আহ্বায়ক হিসেবে আলতাফ সৈকত দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন জুয়েল আহমেদ এবং সহকারী সদস্য সচিব হিসেবে আছেন আসিফুর রহমান জিসান। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন পারভেজ হাসান।
কমিটিতে দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক মেহরাব হোসেন সিয়াম, যুগ্ম অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল গালিব, মিডিয়া ও প্রচার সম্পাদক খাদিমুল ইসলাম, যুগ্ম মিডিয়া ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাহেদা তাইয়্যেবা, যুগ্ম শিক্ষা ও গবেষণা সম্পাদক ফারহান মাহমুদ রোহান এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফাত্তাহান আলী দায়িত্ব পালন করছেন।
এছাড়া খাদ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম খাদ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সোহেল, নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক এশরাত উন নিগার এনি এবং যুগ্ম সম্পাদক হিসেবে শিমু আক্তার ও মৌসুমী আক্তার রয়েছেন। ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ভূপেন পাল, যুগ্ম সংস্কৃতি সম্পাদক শামসুজ্জামান সামু, ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলাউদ্দিন চৌধুরী অর্ণব, যুগ্ম ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তারিক ইমাম তুহিন এবং প্রাণ-প্রকৃতি ও জলবায়ু বিষয়ক সম্পাদক জীবন কুমার রায়ও কমিটিতে আছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন নূরনবী ইসলাম, সুমন হাওলাদার, আরিফুজ্জামান, শিমুল মাহমুদ, জাহিদ হাসান, শ্রীবাস পাল, শাহরিয়ার ইসলাম রাতুল, আবু রায়হান, জাওয়াদ সাজিদ, হাবিবুর রহমান, রিয়াদ হাসান ও মাসুদ।
আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করে সাইদুল ইসলাম সেলিম বলেন, “আমাদের লক্ষ্য একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, যেখানে প্রতিটি শিক্ষার্থীর অধিকার সম্মানিত হবে। আমরা বেরোবির সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের ভিত্তি গড়ে তুলবো এবং একটি সুসংগঠিত কাঠামো প্রস্তুত করবো। আমরা ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই। এই পথচলায় সবার অংশগ্রহণ, মতামত ও সহযোগিতাই আমাদের শক্তি।”
নবগঠিত কমিটির সদস্য সচিব মিজানুর ইসলাম মিনার বলেন, ‘Student Alliance for Reform and Rights (SARR–BRUR)’ সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ সংগঠন। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; বরং এটি একটি যৌথ ইতিবাচক উদ্যোগ। আমরা সবার সহযোগিতায় একটি উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”
শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে SARR–BRUR ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আশাবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন