মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

দ্য আল-হেরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সকালের বার্তা ডেস্ক
নরসিংদীর মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উক্ত ক্যাম্পে শিবপুর ডিজিটাল চক্ষু হাসপাতাল এর অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের চোখ পরীক্ষা, দৃষ্টি সমস্যার নির্ণয় এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অনেক রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে চশমা প্রদানের ব্যবস্থাও করা হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়দের অংশগ্রহণে ক্যাম্পটি একটি মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়। সুবিধাবঞ্চিত মানুষজন সহজেই চক্ষু চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পেয়ে উপকৃত হয়েছেন।
এ বিষয়ে দ্য আল-হেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। চক্ষু চিকিৎসা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই অর্থের অভাবে এই সেবা নিতে পারেন না। তাই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, “আমরা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করতে চাই, যাতে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে পারে।”
উল্লেখ্য, দ্য আল-হেরা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন