মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সোহাগ হোসেন

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোঃ সোহাগ হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহাগ উপজেলার শুভপুর ইউনিয়নের মৃত আমির হোসেনের ছেলে। বুধবার (২২শে এপ্রিল) সকালে সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ভগ্নিপতি জসিম উদ্দিন।
জানা যায়, সোহাগের স্ত্রী গত কয়েকদিন আগে লাকসামের একটি হাসপাতালে সন্তান সম্ভবা অবস্থায় ভর্তি হয়। অপারেশান শেষে সোহাগের স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন।
গত মঙ্গলবার রাত আনুমানিক ১১ঘটিকায় লাকসাম বাইপাসের হাসপাতালের উদ্দেশ্যে সিএনজিযোগে বাড়ি থেকে বের হয় সে। এসময় লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের নরপাটি জামমুড়া এলাকায় পৌছলে অপর দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে মুখোমুখো সংঘর্ষে সিএনজিতে থাকা সোহাগ গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে কুমিল্লা পিপলস হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার সোহাগকে মৃত ঘোষনা করেন।
বুধবার দুপুর ১১ঘটিকায় গ্রামের বাাড়ি কাদঘরে জানাযার নামাজ শেষে সোহাগের দাফন সম্পন্ন হয়। এদিকে ৪কন্যা সন্তানের পিতা সোহাগের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন