মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
সুনামগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে অব্যাহত বৃষ্টিপাতের কারণে সম্ভাব্য ফসলহানির ঝুঁকি এড়াতে দ্রুত ধান কাটার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন— অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বাহলুল বখত, সাংবাদিক লতিফুর রহমান রাজু ও মুহাম্মদ আমিনুল হক, সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান, এনটিভি বিশ্বম্ভরপুর প্রতিনিধি, সুলেমান কবির যায়যায়দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, সহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলের ধান দ্রুত কাটতে হলে শ্রমিক সংকট নিরসন জরুরি। এ জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) ফসলরক্ষা বাঁধের উদ্বৃত্ত অর্থ শ্রমিকদের মজুরি হিসেবে দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি হাওরের ফসলরক্ষা বাঁধ সার্বক্ষণিক তদারকির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।