মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা সাংবাদিকের ওপর হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন

আব্দুল আজিজ, নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ১নং কসবা ইউনিয়নে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ বিভাগের লাইনম্যান বেআইনিভাবে ইউনিয়ন পরিষদ কার্যালয় ও সংশ্লিষ্ট চেয়ারম্যানের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় স্থানীয় জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বাজার এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিদ্যুৎ বিভাগের লাইনম্যানরা পরিষদের পেছনের একটি ভবনে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

অভিযোগ রয়েছে, লাইনম্যানদের একজন চেয়ারম্যানের সঙ্গে অশোভন ও আপত্তিকর ভাষায় কথা বলেন এবং তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেন। চেয়ারম্যানের পক্ষ থেকে দাবি করা হয়, পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তিনি সংশ্লিষ্ট লাইনম্যানদের কাজ সাময়িকভাবে বন্ধ রেখে সেখান থেকে সরে যেতে বলেন। তবে অভিযোগ অনুযায়ী, এতে ক্ষুব্ধ হয়ে লাইনম্যানরা উল্টো হুমকি প্রদান করেন এবং পরে প্রতিশোধমূলকভাবে চেয়ারম্যানের বাড়ি ও ১নং কসবা ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলে যান।

পরবর্তীতে এ ঘটনার বিষয়ে জানতে বিদ্যুৎ অফিসে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও লাইনম্যানরা অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি এক পর্যায়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। এদিকে, কোনো বৈধ প্রক্রিয়া ছাড়াই একটি জনপ্রতিনিধির বাড়ি ও ইউনিয়ন পরিষদের মতো সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাকে অনেকেই বেআইনি ও ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন। সচেতন মহল বলছেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু দায়িত্বজ্ঞানহীনই নয়, বরং জনসেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মহল। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলা ও অসদাচরণের বিষয়টিও গুরুত্ব সহকারে তদন্ত করার আহ্বান জানানো হয়েছে।
বর্তমানে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন