ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জোহানেসবার্গের বারাখওয়ানাত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু নাসের শামীম (৬০) দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আবদুর রশিদ। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ও চার সন্তানের জনক।
দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন জানান, ঘটনার সময় শামীম তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে নিহতের স্বজন ও বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, “আমার ফুফাতো ভাই শামীম দীর্ঘদিন ধরে জোহানেসবার্গ এলাকায় ব্যবসা করে আসছিলেন। তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।”