মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

জিয়ানগরে আবারও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

আরিফুল ইসলাম, জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগরে আবারও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে জিয়ানগর থানা পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত জিয়ানগর থানার এসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ির ভেতর থেকে এসব বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত প্রায় এক মাস ধরে বাদল হাওলাদারের বাড়ির ভেতরে এসব বিটুমিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তবে বাড়ির মালিক বাদল হাওলাদার জানান, তিনি ঢাকায় থাকেন এবং তার বাড়িতে কে বা কারা এসব বিটুমিন রেখে গেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

এর আগে গত ৪ এপ্রিল পুলিশ বাদল হাওলাদারের সেজো ভাইয়ের ছেলে মেসার্স পলাশ এন্টারপ্রাইজের মালিক ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের কাজের সাইট থেকে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করে। তখন ঝালোকাঠী জেলার শ্যাডো কনস্ট্রাকশনের মালিকের মামলার সূত্র ধরে সিসিটিভি ফুটেজে শনাক্তে ট্রাক চালকের তথ্যমতে ওই বিটুমিন উদ্ধার করা হয়।

বর্তমানে উদ্ধার হওয়া ৭৫ ব্যারেল বিটুমিন পলাশ হাওলাদারের হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে শাকিল মাহমুদ পলাশ হাওলাদার এ অভিযোগ অস্বীকার করে জানান, বিটুমিন সম্পর্কে তিনি কিছু জানেন না এবং তাকে ফাঁসাতে প্রতিপক্ষরা তার নাম ব্যবহার করছে।

জিয়ানগর থানার এসআই সাইদুজ্জামান জানান, সেউতিবাড়ীয়া গ্রামের বাদল হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে ৭৫ ব্যারেল বিটুমিন রাখা ছিল। বাড়ির মালিক এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। একাধিক ব্যক্তি বিটুমিনের মালিকানা দাবি করায় পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। যথাযথ মালিক শনাক্ত হলে আদালতের মাধ্যমে তা হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি ঝালকাঠী সদর, রাজাপুর উপজেলা, বেতাগী উপজেলা এবং মোড়েলগঞ্জ উপজেলা এলাকায় বিটুমিন চুরির একাধিক মামলা হয়েছে। এসব মামলার বাদীরা উদ্ধার হওয়া বিটুমিনের মালিকানা দাবি করছেন বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন