মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি-২০২৬ এর বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার ৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিনেই মোট ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাখিল, মাদ্রাসা ও ভোকেশনাল শাখায় ৪ জন এবং সাধারণ শাখায় ৩ জন অনুপস্থিত ছিল। সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ জন, দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ জন এবং সিদ্দিসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানান একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়। এছাড়া নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয় এবং নিয়মিত পরিদর্শন করা হয়।