মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে মাদক বিরোধী অভিযানে হুমায়ুন কবির (৩৬) ও তার স্ত্রী রেবেকা সুলতানা (৩৫) দম্পতিকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে এস আই আবু সাঈদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে
সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খঁলিশাকুড়ি পোস্ট অফিস এলাকায় নিজ বাড়ী থেকে ২৬পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
আটককৃত হুমায়ুন কবির (৩৬) দেবীপুর ইউনিয়নের খঁলিশাকুড়ি পোস্টঅফিস গ্রামের মৃত. গাজী মঈনউদ্দীন সরকারের ছেলে ও হুমায়ুনের স্ত্রী রেবেকা সুলতানা।
পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির ও তার স্ত্রী রেবেকা সুলতানা তারা দুইজনেই মাদককারবারী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী করে আসছে। মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়ীতে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।