মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নাসিরনগরে জরুরি হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ তাকিউল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগরে জরুরি হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অদিতি রায়-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ শাখাওয়াত হোসেন সভাটি সঞ্চালনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন গাইনী কনসালটেন্ট ডাঃ মিনা চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিয়া, ডাঃ রায়হানুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এটিএম বোরহান উদ্দিন, এসআই সোহেল শিকদার এবং ইসলামী ফাউন্ডেশনের মোঃ তোহিদ মিয়া।

সভায় জানানো হয়, নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে হাম–রুবেলা টিকাদানের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৩১১ জন। আগামী ১০ মে-এর মধ্যে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ টিকা প্রদান করা হবে।

বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ। শিশুদের এই রোগ থেকে সুরক্ষা দিতে টিকাদানের কোনো বিকল্প নেই। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের শিশুদের এই কর্মসূচির আওতায় আনতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় আসন্ন টিকাদান ক্যাম্পেইন সফল করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন