মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মাগুরায় পুলিশের অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

জিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার কাজলী গ্রামের সুরুজ ইসলামের ছেলে আপন আলী (২১) ও সুরত আলী জোয়ার্দারের ছেলে সোহান জোয়ার্দার (২৬) এবং বারুইপাড়া গ্রামের মৃত ছামাদ খন্দকারের ছেলে মতিয়ার খন্দকার (৬৫) ও মৃত মানিক খার ছেলে নয়ন খা (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ওই চারজনের কাছ থেকে তল্লাশি চালিয়ে মোট ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন