মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

জলঢাকা উপজেলা পরিষদ চত্বরে শিশুদের জন্য নতুন পার্ক উদ্বোধন

বিধান চন্দ্র রায়, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত একটি শিশু পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে করে এলাকার শিশুদের জন্য বিনোদন ও মানসিক বিকাশের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পার্কটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম এবং উপসহকারী পাট কর্মকর্তা প্রীতম কুমার সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি মো. নায়িরুজ্জামান বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সুস্থ বিনোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পার্কটি শিশুদের জন্য আনন্দদায়ক পরিবেশ তৈরি করবে।”
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলা পরিষদ চত্বরে নির্মিত এই পার্কটি শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জলঢাকা পৌরসভা ও উপজেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন