ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

মাগুরার শ্রীপুরে ৩ হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ ও ধ্বংস

জিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে গড়াই নদীতে অভিযান চালিয়ে তিন হাজার মিটার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গড়াই নদীর জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় এ বিশেষ অভিযান চালানো হয়।
 নদীর লাঙ্গলবাঁধ খেয়া ঘাট থেকে শুরু করে আমলসার খেয়া ঘাট পর্যন্ত দীর্ঘ এলাকায় তল্লাশি চালিয়ে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে জনসম্মুখে সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গণি এবং উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীবৃন্দ।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. নাজমুল ইসলাম, জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ক্ষতিকর চায়না জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন