ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

নেছারাবাদে প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

মো সম্রাট সিকদার, নেছারাবাদ উপজেলা প্রতিনিধি

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় আ/ত্ম/হ/ত্যা/য় প্ররোচনার অভিযোগে মামলায় সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজিবুল হক শানুকে গ্রে/ফতার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সুটিয়াকাঠি বাজার এলাকা থেকে তাকে গ্রে/ফতার করা হয়। পরে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, গত ১ মার্চ উপজেলার বালিহারী গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে আবদুল্লাহ আল মামুন সবুজ (৩৩) নামের অটোরিকশাচালককে ইউনিয়ন পরিষদে ডেকে নেয়া হয়। অভিযোগ রয়েছে, চুরির অপবাদে তাকে মারধর করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অপমান সইতে না পেরে সবুজ বাড়িতে গিয়ে বি/ষ/পা/ন করেন। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ রাতে তার মৃ/ত্যু হয়।

এ ঘটনায় সবুজের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মা/মলা দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন