মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ফুলবাড়ী নাওডাঙ্গায় র‍্যাবের হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
 কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৩) এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) ভোরে পরিচালিত এই অভিযানে আসামির বসতবাড়ি থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা ওজনে প্রায় ২ মণের সমান।
রোববার দুপুরে রংপুর র‍্যাব-১৩ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী এলাকায় মাদকের একটি বড় চালান মজুত করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে রোববার ভোররাতে র‍্যাবের একটি চৌকস দল ওই গ্রামে অভিযান চালায়।
অভিযানের সময় সন্দেহভাজন আতিকুর রহমান নয়নের (৫০) বাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার শয়নকক্ষের খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। মাদক মজুতের অপরাধে ঘটনাস্থল থেকেই নয়নকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আতিকুর রহমান নয়ন ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‍্যাব সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র‍্যাব-১৩, রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। কুড়িগ্রামসহ পুরো উত্তরাঞ্চলে মাদকের রুটগুলো বন্ধ করতে এবং বড় বড় চালান ধরতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন