মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সুনামগঞ্জে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি, তিন সপ্তাহে লক্ষাধিক শিশুকে টিকা প্রদান

সালমান ফারসী, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ জেলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ব্যাপক পরিসরের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। রোববার দুপুর আড়াইটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেসব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। অনুষ্ঠানে মেডিকেল অফিসার রাজেশ সিংহের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, সাংবাদিক মিজানুর রহমান, বাসসের জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক ও সাংবাদিক সেলিম আহমদ তালুকদারসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ। এ সময় তারা সকল ধরনের অপপ্রচার ও গুজব থেকে সচেতন থাকার পাশাপাশি নির্ধারিত সময়ে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

প্রেস কনফারেন্সে জানানো হয়, জেলার ১২টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুসহ শিক্ষার্থীদের এ টিকার আওতায় আনা হবে। পুরো জেলায় মোট ৩ লাখ ৫৩ হাজার ৩৪৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এ কর্মসূচি টানা তিন সপ্তাহ ধরে চলবে।

টিকাদানের জন্য জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালসহ ১১টি স্থায়ী কেন্দ্র এবং ২ হাজার ১৬৬টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

প্রেসব্রিফিংয়ে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন