মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কোম্পানীগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বসত ঘর ঝুঁকির মুখে, প্রতিবাদ করায় মারধরের অভিযোগ

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে মারধর ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিবেশী নাসির ও তার ছেলেদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে কোম্পানীগঞ্জ থানার পশ্চিম মোহাম্মদনগর এলাকায়। ভুক্তভোগী মোঃ মাইন উদ্দিন জানান, জমির মালিক নাছির উদ্দিন তার সীমানা প্রাচীর ঘেঁষে পুকুর খনন শুরু করেন।এতে তার প্রাচীর ঝুঁকির মুখে পড়ে এবং পরবর্তীতে বন্যার কারণে সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে যায় এবং তার বসবাসকৃত ভবনটি হুমকির মুখে পড়ে বলে জানান।

এ ঘটনায় থানায় একটি জিডি দায়ের করলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে বাড়ির প্রধান ফটকে এলোপাতাড়ি মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে গলায় চেপে ধরে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছেপু।লিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন