ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বেনাপোল স্থলবন্দরে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে সর্বস্তরের মানুষের মানববন্ধন

বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোল প্রতিনিধিঃ

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে বেনাপোল  বন্দরের প্রধান সড়কে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেন।

​​মানববন্ধনে বক্তারা বলেন, বেনাপোল একটি আন্তর্জাতিক স্থল বন্দর ও চেকপোষ্ট হওয়া সত্ত্বেও এখানে জরুরি চিকিৎসার জন্য কোনো উন্নত ব্যবস্থা নেই। প্রতিদিন হাজার হাজার পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করেন এবং বন্দরে হাজার হাজার শ্রমিক কাজ করেন। কিন্তু কোনো দুর্ঘটনা বা জরুরি অসুস্থতায় রোগীদের প্রায় ৪০ কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যেতে হয়। এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় পথেই রোগীর মৃত্যু হয়।

​​স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধনে সক্রিয়ভাবে অংশ নেয়। তাদের দাবি, বেনাপোল একটি প্রথম শ্রেণির পৌরসভা এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়া সত্ত্বেও এখানকার মানুষ নূন্যতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। একটি সুসজ্জিত হাসপাতাল  বিশেষ প্রয়োজন।

​​বেনাপোলে অন্তত ৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল প্রয়োজন।​পাসপোর্টযাত্রীদের জন্য বন্দরে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়ন।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত হাসপাতালের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন