মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দাখিল পরীক্ষার্থীদের নবীন বরণ, বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পরশুরাম প্রতিনিধি: 
ফেনীর পরশুরাম উপজেলায় দাখিল পরীক্ষার্থীদের নবীন বরণ, বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তর কোলাপাড়া সিরাজিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) পরশুরাম পৌর এলাকার ৬নং ওয়ার্ডস্থ মাদ্রাসা প্রাঙ্গণে দাখিল পরীক্ষার্থী ২০২৬ ইং-এর নবীন বরণ, বিদায় ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মাওলানা মোঃ আবুল হাসান, মাওলানা শফিক আহমদ, অভিভাবক প্রতিনিধি আব্দুল মঈদ ভূঁইয়া এবং আবাসিক ইনচার্জ মোঃ এখলাস উদ্দিন মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা।
বক্তারা বলেন, দাখিল পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। একাগ্রতা, নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে। তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সুফী মুন্সী কামাল উদ্দিন।
এ বছর উক্ত মাদ্রাসা থেকে ১৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে। অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক মোহাম্মদ ফারুক চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন