মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বকশীগঞ্জে ৩ বিঘা জমির ধান চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক কৃষকের প্রায় ৩ বিঘা জমির বোরো ধানের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) গভীর রাতে সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক সানোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জমিতে কাজ করতে গিয়ে সানোয়ার হোসেন দেখতে পান তার ক্ষেতের ধানের চারা উপড়ে ফেলা হয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

ফসলের এমন ক্ষতিতে হতাশ হয়ে পড়েছেন সানোয়ার হোসেন ও তার পরিবার। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীও।

ক্ষতিগ্রস্ত কৃষক সানোয়ার হোসেন দাবি করেন, পূর্ব বিরোধের জেরে স্থানীয় মজাহার আলী, মান্নান ও হুমায়ুন কবিরসহ কয়েকজন তার ধানক্ষেতের ক্ষতি করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন