মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
আজ ১৬ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান কুচিয়ামোড়া ফাজিল মাদ্রাসার হলরুমে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু ইকবাল মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে এবং অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মামুন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক গোলাম আক্তার মুঈন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এ্যাডভোকেট আবু জাফর,মাওলানা জামাল উদ্দিন,জনাব মোঃ মুয়িজ সহ অন্যান্য মেহমানবৃন্ধ ও অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ,সহকারী অধ্যাপক, প্রভাষক,সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্ধ। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।
অনুষ্ঠানে বক্তারা তাদের মূল্যবান বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দাখিল পরীক্ষা কেবল একটি পাবলিক পরীক্ষা নয়—এটি তাদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, সময়ানুবর্তিতা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে সততা ও আদর্শের আলোকে জীবন গড়ার আহ্বান জানান। পাশাপাশি তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার এবং সকল প্রকার নেতিবাচক চিন্তা পরিহার করে মনোযোগসহকারে পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সকল দাখিল পরীক্ষার্থীর সার্বিক মঙ্গল, মানসিক প্রশান্তি ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন।
দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনা করা হয়, যাতে প্রত্যেক শিক্ষার্থী কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজ নিজ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের জন্য গর্ব বয়ে আনতে পারে।