মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয় স্থানীয়রা।
দিনের শুরুতে সকাল সাড়ে ৯টায় বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এক বর্ণিল পরিবেশের সৃষ্টি হয়।
পরে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে বৈশাখী মেলার উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী। মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রী ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে।
এছাড়া সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একইদিন সকাল ১১টায় উন্মুক্ত মঞ্চে ঐতিহ্যবাহী লাঠিখেলা পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
এরপর সকাল সাড়ে ১১টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জায়িদ ইমরুল মোজাক্কিন। তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাঙালির ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, অফিসার ইনচার্জ নাজমুল আলম, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন, উপ-প্রশাসনিক কর্মকর্তা হরিপদ রায়, সমাজসেবক সোহাইমিনুর রহমান সানাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অন্যদিকে বাঙালির গ্রামীণ ঐতিহ্যবাহী সাজ—পালকি, গরুর গাড়ি, কৃষক রূপে সজ্জিত হয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রাক মাধ্যমিক বিদ্যালয়, আলহেরা এডুকেয়ার হোম উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং রংপুর ক্যাডেট কলেজ।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।