মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।
তিনি তার বক্তব্যে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং নতুন বছরকে ঘিরে সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজা। তার নেতৃত্বে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা ও গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই আয়োজনে অংশগ্রহণ করে। পুরো উপজেলাজুড়ে ছিল উৎসবের আমেজ।