মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নীলফামারী কিশোরগঞ্জ ৩নং নিতাই ইউনিয়ন কাচারি বাজার এলাকার গ্রেফতার

মোরছালীন, কিশেরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৮০ (একশত আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২৫ পুরিয়া হেরোইন ওজন ১.৯০ গ্রাম সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার।

গত ইং-১৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্ববধানে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থানাধীন ০৩নং নিতাই ইউনিয়নের অন্তর্গত কাচারি বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ আকতারুল ইসলাম (৩২), পিতা- মোঃ ইউনুস আলী, সাং-পানিয়াল পুকুর (কাচারীবাজার), নিতাই ইউপি, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীকে আটক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী সহ আরো অনেকের উপস্থিতিতে বিধি মোতাবেক ধৃত আসামী মোঃ আকতারুল ইসলাম এর দেহ তল্লাশী কালে তাহার পরিহিত সাদা রংয়ের চেক লুঙ্গির ডান কোচের মধ্যে থাকা কালো রংয়ের জিপার পলিথিনের ভিতরে রক্ষিত ১৮০ (একশত আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২৫ পুরিয়া ওজন ১.৯০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত অবৈধ মাদকদ্রব্যের বাজার মূল্য অনুমান ৭৩,০০০/- তিয়াত্তর হাজার) টাকা। প্রাথমিক তদন্তে জানা যায় যে, ধৃত আসামী মোঃ আকতারুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন