মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
নীলফামারীর জলঢাকা উপজেলায় একটি কালী মন্দিরের সামনে প্রভাত চন্দ্র রায় (৫৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রভাত চন্দ্র রায় ওই এলাকার নীলকান্ত রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মন্দিরের সামনে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ছেলে পতিরাম রায় জানান, সকাল প্রায় ১০টার দিকে স্থানীয়রা শ্মশানের সামনে গলাকাটা অবস্থায় তার বাবার মরদেহ দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানান।
পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের গলার বাম পাশে গভীর কাটার চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।