মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ঘোড়াঘাটবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন সাংবাদিক সাকিব হাসান নাইম

সাকিব হাসান নাইম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধী সাংবাদিক মোঃ সাকিব হাসান নাইম বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঘোড়াঘাট উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী ও সর্বজনীন উৎসব। পুরোনো বছরের সকল দুঃখ, ব্যর্থতা ও হতাশাকে পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনা।

তিনি নতুন বছরে ঘোড়াঘাট উপজেলার সকল মানুষসহ দেশের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, বর্তমান সময়ে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে সবাইকে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধে এগিয়ে যাওয়ার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাংবাদিক সাকিব হাসান নাইম আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন বছর ঘোড়াঘাট উপজেলার উন্নয়ন ও অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে এবং সকলের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন