মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে আদালতের রায় উপেক্ষা করে জোরপূর্বক জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালীদের বিরুদ্ধে।
উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলিগ্রাম মৌজার বিআরএস ২৪৬ নং দাগের ৩৫ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হিসেবে ভোগদখল করে আসছিলেন নীল কমল বালা ও তার ভাই। ২০২৩ সাল থেকে প্রতিবেশী বুদ্ধি মল্লিক ও তার লোকেরা ওই জমির ২ শতাংশ নিজেদের দাবি করে দখলের চেষ্টা করেন। তারা জমিতে থাকা গাছপালা জোর করে কেটে ফেলেন।
জমির মালিকানা রক্ষায় নীল কমল বালা ২০২৩ ও ২০২৫ সালে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে গত ৬ এপ্রিল আদালত সর্বশেষ মামলার চূড়ান্ত রায় বাদীর পক্ষে দেন বলে তিনি জানান। এর আগেও এই জমি সংক্রান্ত একাধিক মামলার রায় নীল কমল বালার পক্ষেই এসেছিল। আদালতের রায় থাকা সত্ত্বেও বুদ্ধি মল্লিক ও তার লোকজন আইন অমান্য করে ওই জমিতে পাকা স্থাপনা (ওয়াল সেট) ঘর নির্মাণ করেছেন। ভুক্তভোগী নীল কমল বাঁধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয় প্রতিপক্ষরা।
দখলদাররা প্রভাবশালী হওয়ায় পুলিশও তাদের পক্ষ নিচ্ছে বলে আমাদের ধারণা। আমরা নিরীহ মানুষ, আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছি। আইনের কাগজ যদি আমাদের রক্ষা করতে না পারে, তবে আমরা গরীব মানুষ কোথায় যাব?’
এ বিষয়ে অভিযুক্ত বুদ্ধি মল্লিক ও তার সহযোগীদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয় মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এব্যপারে লিখিত একটা অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।