মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কর্ণফুলীতে ৩৫০০ লিটার অবৈধ ভোজ্য তেল মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিপুল পরিমাণ ভোজ্য তেল অবৈধভাবে মজুদ ও অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রির দায়ে ‘নুরুল স্টোর’ নামের একটি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরলক্ষ্যা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। এ সময় অভিযানে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সহায়তা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চরলক্ষ্যা এলাকার নুরুল স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে দোকানটি থেকে প্রায় ৩ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল মজুদ পাওয়া যায়। একই সঙ্গে তেল সংরক্ষণ ও মজুদের পরিবেশ অস্বাস্থ্যকর এবং অননুমোদিত হওয়ার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোকান মালিককে এই জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বলেন, ‘অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রির কারণে নুরুল স্টোরকে জরিমানা করা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।’

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন