মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে পোশাক তৈরি প্রশিক্ষণের সনদপত্র পেলেন নারীরা

মোঃ মিঠু ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আদর্শ সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (এএসডিও) এর আয়োজনে পোশাক তৈরি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ই এপ্রিল) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পাগলাপীর দাখিল মাদ্রাসার হলরুমে ৭দিন ব্যাপী পোশাক তৈরী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তা ফরিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এএসডিও এর নির্বাহী পরিচালক মোঃ মকছেদুল ইসলাম সোহাগ, ভূল্লী প্রেসক্লাব এর সভাপতি মামুনুর রশিদ মামুন, মহিলা নারী নেত্রী লিপি বেগম, এএসডিও এর পরিচালক আসিফ কামাল।

অনুষ্ঠানে এক আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ জনশক্তি গড়তে যুব উন্নয়ন অধিদপ্তরের এ ধরনের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর। বিশেষ করে গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করতে এবং নারী উদ্যোক্তা তৈরিতে এ উদ্যোগ প্রশংসনীয়। প্রশিক্ষণ শেষে সনদপত্র অর্জনের মাধ্যমে নারীরা এখন থেকে বিভিন্ন কর্মসংস্থানে নিজেদের যুক্ত করতে পারবেন।

প্রশিক্ষণ নেওয়া মাহফুজা নামে এক নারী বলেন, এই প্রশিক্ষণটি আমার অনেক কাজে লাগবে। এটা দিয়ে এখন থেকে আমি আমার আয় উর্পাজন করতে পারবো।

প্রশিক্ষণ নেওয়া নারীদের মাঝে সনদপত্র বিতরণের সময় ৬০০ টাকা করে সন্মানি প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণে অংশ নেওয়া যুব মহিলারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন