মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ফিলিপনগরে ধর্মীয় অবমাননার অভিযোগ ঘিরে সংঘর্ষ, কথিত পীরের মৃত্যু

তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কথিত পীর মো. শামীম রেজা (জাহাঙ্গীর) নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরের দিকে ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, শামীম রেজা প্রকাশ্যে কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

একপর্যায়ে শতাধিক মানুষ তার পরিচালিত আশ্রমে গিয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশ্রমে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় শামীম রেজা ও তার কয়েকজন অনুসারী মারধরের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শামীম রেজার বিরুদ্ধে ধর্মীয় পরিচয় পরিবর্তন, প্রতারণা এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে বিভিন্ন পরিচয়ে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিলেন। কখনো পীরের খলিফা, কখনো ‘প্রফেসর’, আবার কখনো ‘ভগবান শ্রীকৃষ্ণ’ দাবি করার ঘটনাও আলোচনায় আসে। এছাড়া তার এক অনুসারীর জানাজা ছাড়াই দাফনের ঘটনাও এলাকায় সমালোচনার জন্ম দিয়েছিল।

এদিকে, স্থানীয় মুসল্লিরা ধর্মীয় অবমাননার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। পাশাপাশি অনেকেই সহিংসতার ঘটনাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেছেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন