ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

লিবিয়ার বৈরুতে বিষ্ফোরণে বাংলাদেশী নারীর মৃত্যু

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি

বৈশ্বিক পরিস্থিতিতে যুদ্ধের মধ্যে লেবাননের বৈরুতে বিষ্ফোরণে দীপালী আক্তার নামে বাংলাদেশী এক নারী নিহত হয়েছে। গত ৮ এপ্রিল এক বিষ্ফোরণে দীপালীসহ বৈরুতের ওই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

দীপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখ এর মেয়ে। ২০২৪ সালে দীপালী গৃহকর্মী হিসেবে লেবাননে যায়। সেখানে সে গৃহকর্মী হিসেবে একটি পরিবারের সাথে থাকত।

ছোট বোন লাইজু বেগম জানান, দুই ভাই তিন বোনের মধ্যে দীপালি চতুর্থ। তার মরদেহ বৈরুতের রফিক হারিরী ইউনিভার্সিটি হাসপাতাল মর্গে রয়েছে। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। বৈরুতে থাকা বাংলাদেশীদের মাধ্যেমে খবর পেয়ে দূতাবাসে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, স্থানীয়ভাবে বিষয়টি আমরা জেনেছি। মরদেহ দেশে আনতে পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন