মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
পরশুরাম ইটভাটা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুরে বক্সমাহমুদ ব্রিকফিল্ডে অবৈধভাবে ইট পোড়ানো ও তৈরি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নূর এ অভিযান পরিচালনা করেন। এসময় পরশুরাম মডেল থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও কাগজপত্র না থাকায় গত বছরের ০২ ডিসেম্বর ভ্রাম্যমান আদালতের অভিযানে মেসার্স বক্সমাহমুদ ব্রিকস ম্যানুফেকচার নামের ইটভাটার ছাড়পত্র না থাকায় চিমনী ভেঙ্গে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরে ভাটা চালু করে আবারও ইট উৎপাদন করছিল মালিকপক্ষ। শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত আবারও সেই ইটভাটায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিক হারুনুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা ও ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আখতার নূর জানান, অবৈধভাবে ইট তৈরি করা এ অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) নীতিমালা, ২০১৩ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও বিদ্যুতের সংযোগ বিছিন্ন করা হয়েছে।