মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কর্ণফুলীর মইজ্জ্যারটেকে প্রকাশ্যে খুন, অভিযুক্ত আটক

সাইফুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় প্রকাশ্যে এক ব্যক্তিকে ঘুষি মেরে হত্যা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো: দিদার আলম (ডলার দিদার) (৪৮)। তিনি পটিয়া উপজেলার ৭নং জিরি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহাম্মদ নগর এলাকার চানমিয়া হাজী বাড়ির মৃত আহম্মদ মিয়ার ছেলে।

কর্ণফুলী থানা ওসি শাহীনূর আলম জানান, ঘটনার পর পালানোর সময় অভিযুক্তকে পুলিশ আটক করে।
তিনি আরও জানান, মইজ্জ্যারটেক এলাকায় দিদার আলমকে ঘুষি মারতে মারতে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে টাকা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযুক্ত স্বীকার করেছে। তবে নিহতের পরিবারের বক্তব্য ও তদন্তের মাধ্যমে বিস্তারিত বিষয় নিশ্চিত হওয়া যাবে।

অভিযুক্ত আবু তৈয়ব (৪৭), পিতা: মৃত কবির আহমদ, মাতা: নুরনাহার বেগম। তার বাড়িও একই ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকার রুস্তমের বাড়িতে।

ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত করছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন